Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া মাদকের মামলায় সাজা প্রাপ্ত আসামি দূলাল মিয়া গ্রেফতার

আশরাফুল মামুন   |   রবিবার, ৩১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া মাদকের মামলায় সাজা প্রাপ্ত আসামি দূলাল মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে আদালতের ওয়ারেন্টমূলে মাদকের মামলায় সাজা প্রাপ্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীর নাম মোঃ দূলাল মিয়া। সে অত্র উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর করোয়াতলী এলাকার মৃত মোঃ জিন্নত আলীর ছেলে।

গতকাল (৩০ অক্টোবর) অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
দুলালের বিরুদ্ধে মাদকের মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর থেকে সে পলাতক থাকায় গতকাল এএসআই (নিরস্ত্র) মো: কাউছার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মো: দুলাল মিয়াকে তার নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মামলা পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ