Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি:   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

দিনভর আয়োজন, ঐতিহাসিক স্থান পরিদর্শন আর আনন্দে ভরপুর এক ভ্রমণ শেষে ফিরেছেন আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

শনিবার (১০ মে) দিনব্যাপী এই আনন্দ ভ্রমণের প্রথম গন্তব্য ছিল সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.) এর মাজার। পরে তারা পরিদর্শন করেন ঐতিহাসিক সিলেট এমসি কলেজ, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

দুপুরে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সিলেট শহরের বিখ্যাত ‘পাঁচ ভাই রেস্টুরেন্টে’ একসঙ্গে মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। এরপর শেষ গন্তব্য ছিল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভোলাগঞ্জ সাদা পাথর,যেখানে পাহাড়, নদী আর সাদা পাথরের অনন্য মেলবন্ধন সবাইকে মুগ্ধ করে।

আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ বলেন,সাংবাদিকদের পেশাগত চাপের বাইরে একদিনের এই আনন্দ ভ্রমণ আমাদের ভ্রাতৃত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক প্রশান্তির দিক থেকে অনেক সমৃদ্ধ করেছে। এ ধরনের আয়োজন আমাদের ইউনিটিকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,আমরা শুধু সংবাদ সংগ্রহ আর লেখার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজেদের মাঝে একটি পারিবারিক পরিবেশ গড়ে তুলতে চাই। এই আনন্দ ভ্রমণ তারই অংশ। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ভ্রমণে অংশগ্রহণ করেন মো. শাহাদাত হোসেন লিটন, দুলাল ঘোষ, মো. নাসির উদ্দিন, মো. হান্নান খাদেম, মো. সাইফুল ইসলাম, তাজবীর আহমেদ, মো. ফজলে রাব্বি, রুবেল আহমেদ, জালাল হোসেন মামুন,মোহাম্মদ আবির, নাজমুল আহমেদ রনি, সাদ্দাম হোসেন, হাসান মাহমুদ পারভেজ, অমিত হাসান অপু,মোহাম্মদ মোশাররাফ হোসেন কবির।

এই আনন্দ ভ্রমণ শুধু একটি বিনোদনমূলক আয়োজনই ছিল না, বরং এতে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় হয় বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ