শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া স্থলবন্দরে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দরে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বিষয়ে মৎস্য রপ্তানিকারক ও সি অ্যান্ড এফ (C&F) এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ১১টায় স্থলবন্দরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম। ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম, রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এবং আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহামুদুল হাসান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

সভায় রপ্তানিকারকদের পক্ষে বক্তব্য রাখেন মৎস রপ্তানি কারক ফারুক মিয়া, শাহনেওয়াজ শানু ও নেসার আহমেদ ভূঁইয়া। তারা আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সময়োপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় আরও বেশি পরিমাণে মাছ রপ্তানি করা গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে এবং স্থানীয় রপ্তানিকারকরাও সরাসরি লাভবান হবেন। তিনি রপ্তানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ