Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু 

  |   মঙ্গলবার, ১৬ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু 

আখাউড়ার আলো২৪ ডেস্ক:

৯ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আটকে থাকা ১০টি ট্রাকের পণ্য রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বুধবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনে সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম জানান, গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যসহ ইমিগ্রেশনে কর্মরত বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়।

 

তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে ত্রিপুরা সরকারের তরফে আগরতলা স্থলবন্দরকে জীবানুমুক্ত করার জন্য ৪৮ ঘন্টার জন্য আমদানী রপ্তানি বানিজ্য বন্ধ রাখা হয়। পরে জানানো হয় ১৬ জুন পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এ অবস্থায় মঙ্গলবার সকালে পণ্য রপ্তানির কথা জানানো হয়। এ কারণে শুধুমাত্র আটকে পড়া ১০টি ট্রাকের পণ্য ভারতে যাচ্ছে।

 

বুধবার থেকে সীমিত পরিসরে রপ্তানি কার্যক্রম চলবে। প্রতিদিন সর্বোচ্চ ৪০টি ট্রাকে করে পণ্য ভারতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ