Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আগামীকাল আখাউড়ায় তিনদিনের সফরে আসছেন আইনমন্ত্রী…

  |   বুধবার, ১৭ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আগামীকাল আখাউড়ায় তিনদিনের সফরে আসছেন আইনমন্ত্রী…

মো:সাইফুল ইসলাম#

তিনদিনের সফরে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আগামীকাল বৃহস্প্রতিবার আখাউড়ায় আসছেন। সফরকালে আইনমন্ত্রী বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করবেন। আজ বুধবার  আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনের সংসদ সদস্য এবং দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে আখাউড়ায় এসে পৌছবেন। এসেই তিনি  চলে যাবেন আখাউড়া ধরখার ইউনিয়নে। ধরখার ইউনিয়নের তন্তর ভূমি অফিস ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও আগুনে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবারকে নতুন ঘর প্রদানসহ ধরখার ইউনিয়নের বিভিন্ন গ্রামে মন্ত্রী গণসংযোগ করবেন। পরে তিনি কসবায় কসবার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। শুক্রবার ও শনিবার মন্ত্রী আখাউড়া ও কসবার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, গণসংযোগসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানাগেছে।

মন্ত্রীমহোদয়ের সফর সঙ্গী হিসাবে থাকবেন একান্ত সচিব এম মাসুম, সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট রাসেদুল কাউছার জীবন, পিও শফিকুল ইসলাম সোহাগসহ জনসংযোগ কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এবং কর্মচারীগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ