শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আড়াই বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় শিশু

আহমেদ সামি   |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আড়াই বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় শিশু

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আড়াই বছর পুনর্বাসন কেন্দ্রে থেকে ভারতে ফিরে গেছেন শাহীনা আক্তার (১৫) নামে এক নাগরিক।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

স্থলবন্দরের একাধিক সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার দমদমা গ্রামের আব্দুল হাসেমের মেয়ে শাহীনা আক্তার (১৫) ২০২২ সালের ২৪ জুন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে জেলে যেতে হয়। প্রায় আড়াই বছর গাজীপুরের থাকার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়।

নথিপত্র ঘেঁটে দেখা যায়,শাহীনা নামে ওই শিশু সীমান্তে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের ২৪ জুন তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পাওয়া যায়।

পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত-৭ এক আদেশে ওই ভারতীয় শিশুকে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ