Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আমের বদলা প্রধান মন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার-মুখ্যমন্ত্রী

  |   রবিবার, ১১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আমের বদলা প্রধান মন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার-মুখ্যমন্ত্রী

মো:সাইফুল ইসলাম#

হাড়িভাঙ্গা আমের বদলা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে কিউভেইরাটি আনারস পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আজ(১১)জুলাই রবিবার সকাল ৯ টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স ও ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে আনারস গুলো বুঝিয়ে দেন।এই সময় বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত দ্বিতীয় সহকারী ভারতীয় হাইকমিশনার উদত ঝাঁ গ্রহন এগুলো করেন।

৮০টি কাটুনে করে ৩২০ পিস (৮০০কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়।

এসময় বাংলাদেশে চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় উদত ঝাঁ বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছেন সেজন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠিয়েছে।ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল। এতে করে দু দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যাবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের।

আনারস হস্তান্তর কালে আখাউড়া উপজেলারসহকারী কমিশনার(ভূমি)মো:সাইফুল ইসলাম,আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু,আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ