Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আ,লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলঃআখাউড়ায় হাজারী

নিজস্ব প্রতিনিধি:   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আ,লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলঃআখাউড়ায় হাজারী

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

আওয়ামীলীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার জিয়ার পরিবারকে অনেক কস্ট দিয়েছে। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থাতেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়নি। আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আমি ২০১৮ সালের সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলাম। নাছির উদ্দিন হাজারীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর বাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর বিএনপিকে কোন প্রোগ্রাম করতে দেয়নি। এমনকি আমরা ইফতার মাহফিলও করতে পারিনি । জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অনেক শহিদদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজকে অনেক দিন পর আমরা সকলে একসাথে ইফতার মাহফিল করতে পারছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আখাউড়া কসবা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন হাজারী চলতি বছরের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তী সরকারের নিকট দাবী জানান।

সুজন হাজারী সঞ্চালনায় ইফতার মাহফিল এর অনুষ্ঠানে ছয় গ্রামের ঈদগাহ কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির হাজারী সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাবেক এমপি ( নাসির নগর) এস এম শাফি মাহমুদ, জেলা তাতী দলের সভাপতি ইকবাল আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, মোঃ লুৎফর রহমান প্রমুখ। ইফতার মাহফিল অনুষ্ঠানে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ