| শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়ার আলো২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইশতাধিক গোখরা সাপের বাচ্চা মেরেছে স্থানীয় কয়েকজন যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহরের কারীর বাড়ি এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বাহার জানান, যোহর নামাজ পড়তে এলাকার মসজিদে তিনি মাটির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি দেখতে পান একটি কুকুর একটি ডিম নিয়ে খেলছেন। তিনি কাছে গিয়ে দেখতে পান ডিমটি সাপের এবং পাশে একটি গর্ত। সেই গর্তে কাছে গিয়ে ভেতরে দেখেন অনেক গুলো ডিম। পড়ে স্থানীয়দের জানালে এলাকার যুবকরা কোদাল এনে গর্ত খুড়তে শুরু করেন। গর্ত খুড়ে দেখেন ভেতরে প্রায় শতাধিক ডিম। এরপর খোঁজ করে পাশের আরেকটি গর্তে একই অবস্থা। দুই গর্তে পাওয়া যায় দুই শতাধিক ডিম। ডিম গুলো এনে সড়কের উপর ভেঙে দেখে বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। পরে সেই সাপ গুলো তারা মেরে আগুনে পুড়িয়ে গর্ত করে পুতে ফেলেন।
তিনি আরও বলেন, যে সাপের এই বাচ্চা সেই সাপটি পাওয়া যায়নি। এই কাজে অংশ নেন স্থানীয় বাসিন্দা ডা. জহির, জনি, ইসহাক মিয়া, শিপন, অলী মিয়া, রমজান, খায়েশ মিয়া সহ আরও অনেকে।