Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে মাছ ধরা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

  |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে মাছ ধরা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা ছাদির মিয়া (৪০) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামে এই ঘটনাটি ঘটে। এসময় উভয় পক্ষের আরো অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ছাদির মিয়া মৈশাইর এলাকার সিদ্দিক আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,সকালে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের ছিদ্দিক মিয়ার বাড়ির পাশে ছাদির মিয়ার জমিতে মাছ ধরার চায় (আমতা) পাতেন একই বাড়ির ইয়াছিন মিয়া। এসময় ছাদির মিয়া গিয়ে মাছ ধরার চায় (আমতা) তুলে নেন। এরই জের ধরে ইয়াছিন মিয়া ও তার লোকজন ছাদির মিয়ার উপর হামলা চালায়। এসময় ছাদির মিয়াকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ইয়াছিন মিয়ার লোকজন। খবর পেয়ে ছাদির মিয়ার বাড়ির লোকজন উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে গুরুতর আহত ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।বাকি আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ