শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসকন নিষিদ্ধের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসকন নিষিদ্ধের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ

অ্যাডভোকেট আলিফ হত্যা, গাজীপুরে আশামনিকে ধর্ষণ, মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে গুম, বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সকল কর্মকাণ্ড ও ধর্ষকদের বিচার নিশ্চিত করা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাস সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা উলামা ছাত্র ঐক্য পরিষদ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর শহরের রেলস্টেশন চত্তর এলাকায় এ প্রতিভা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফকরুদ্দিন তাজির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা কাজী মাইনুদ্দিন, সহ-সেক্রেটারি হাজী বিল্লাল হোসেন, সহ-সভাপতি সালাউদ্দিন খোকন, মাওলানা রুহুল আমিন গাজী, উপজেলা উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতি ইব্রাহিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাসেল মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয় বরং এটি ভারতের আরএসএস-এর একটি অঙ্গসংগঠন। তারা ধর্মের ছদ্দবেশে আমাদের দেশে উগ্র হিন্দুত্ববাদ প্রচার করার জন্য মাঠে নেমেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার এই সন্ত্রাসী সংগঠনকে ১৬ বছর ধরে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় এই সন্ত্রাসী সংগঠন আমাদের মুসলমানদের উপর অস্ত্র ধরছে এবং আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে তামাশা করছে।

বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এ দাবী বাংলাদেশের আপামর তৌহিদী জনতার। তারা বলেন, এদেশের অনেক হিন্দু সংগঠন স্বীকার করে যে ইসকন হিন্দু ধর্মের সৌন্দর্য নষ্ট করছে। তারা ড: ইউনুস সরকারের কাছে ইসকনের সকল কর্মকান্ড নিষিদ্ধ করে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ