Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০৭…

  |   শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০৭…

নিউজ ডেস্ক আখাউড়ার আলো ২৪ : ঈদুল আজহার আগে ও পরে ১৪ দিন দেশের বিভিন্ন সড়কে ১৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০৭ জন নিহত ও ৪৯৩ জন আহত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

শুক্রবার নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদের আগে ১৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন সড়কে ৪২টি বাস, ৩৯টি ট্রাক, নয়টি মাইক্রোবাস, সাতটি মোটরসাইকেল, চারটি কাভার্ডভ্যান, তিনটি প্রাইভেটকার, তিনটি মাহেন্দ্র ও দুইটি নসিমনসহ মোট ১৪৫টি দুর্ঘটনা ঘটেছে।

এবার রেলপথে একটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় ১০৬ জন পুরুষ ও ৪০ জন নারী নিহত হয়। এছাড়া সংবাদপত্রের প্রতিবেদনে ৬১ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় একজন পথচারির মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যানবাহনের নিচে চাপা পড়ে ৮২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যাতে মারা গেছে ৯৮ জন। আহত হয়েছে ৩৮ জন।

মুখোমুখি সংঘর্ষে ২৬টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছে। খাদে পড়ে চারটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৭৫ জন আহত এবং যানবাহন উল্টে ১২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এছাড়া অন্যান্য ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১০৪ জন আহত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ