শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবারও হচ্ছেনা শাহ পীর কল্লা শহীদ মাজারের ওরশ মোবারক

অমিত হাসান অপু:   |   শনিবার, ৩১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৫৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবারও হচ্ছেনা শাহ পীর কল্লা শহীদ মাজারের ওরশ মোবারক

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবারও হচ্ছেনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাহ পীর কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরশ মোবারক।ওরশ উদযাপন বাতিল করেছে মাজার পরিচালনা কমিটি।

শনিবার বিকালে পৌরশহরের খড়মপুরে মাজার কমিটি এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তার।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, খড়মপুরের পূণ্য ভূমিতে চির শায়িত প্রখ্যাত আওলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রঃ) প্রকাশ্য হযরত শাহ্পীর কল্লাহ শহীদ (রঃ) স্মরণে প্রতি বছর ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত ৭ দিন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

উরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত-আশেকানের সমাগম ঘটে।এবছরও উল্লেখিত সময়ে ওরশ মোবারকের দিন ধার্য্য ছিল।কিন্তু মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওযায় জন-স্বাস্থ্যের কথা বিবেচনা করে বৃহৎ স্বার্থে এবছর ওরশ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি।

গত (৩০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।ওরশের ধার্য্যকৃত দিনগুলোতে ভক্ত-আশেকানকে মাজারে না আসার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হলো।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম, সদস্য আবুল হাসেম খান খাদেম, সদস্য মোজাম্মেল হক খাদেম, সদস্য রুস্তম কামরান খাদেম, সদস্য আতিকুর রহমান খাদেম, সদস্য সেলিম খান খাদেম, সদস্য খোকন খাদেম সহ আরো অনেকে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরও এ মাজারের ওরশ অনুষ্ঠিত হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ