Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

  |   বুধবার, ২১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির বাইশ ফাঁড়ির মিয়ানমার সীমান্ত রেখায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নিহত ইয়াবা কারবারি আদহাম (২৩) নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাসেমের ছেলে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, বুধবার (২১ অক্টোবর) ভোরে খবর আসে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের বাইশফাঁড়ি বিওপি এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি মক্করটিলার উত্তর দিকে রাস্তার ঢালুতে অবস্থান নেয়।

উল্লেখ্য, গোলাগুলির সময় বিজিবি দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ