শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমান্ডার পর্যায়ের বৈঠকে বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমান্ডার পর্যায়ের বৈঠকে বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর ত্রিপুরায় আটক শাকিল খলিফা (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বিজিবি এবং বিএসএফের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত পিলার ২০২১/১১ এস এর নিকটবর্তী স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে শাকিল খলিফা বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আগরতলায় অবস্থান করছিলেন। এ সময় আগরতলা পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে পুলিশ শাকিলকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে সোমবার দুপুরে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মোঃ শাকিল খলিফা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আক্কাস খলিফার ছেলে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বলেন, শাকিল আহমেদ কাজের জন্য আগরতলায় অবস্থান করছিলেন। পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ