শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

করোনায় মারা গেলে হিন্দুদের সৎকারে আর্থিক দায়িত্ব নিলেন আইনমন্ত্রী

  |   বুধবার, ২৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৬৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় মারা গেলে হিন্দুদের সৎকারে আর্থিক  দায়িত্ব নিলেন আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কোনো হিন্দু মারা গেলে সৎকারের আর্থিক দায়িত্ব নিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

নিজ নির্বাচনী এলাকায় সৎকারে কোনো পরিবার আর্থিক সংকটে পড়লে প্রয়োজনীয় সম্ভাব্য সাত হাজার টাকা মন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে দেয়া হবে।

বুধবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দুদের সৎকার বিষয়ে প্রস্তুতি কমিটির সভায় মন্ত্রীর ঘনিষ্টজন আখাউড়া পৌর সভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ ঘোষণা দেন। আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক মনি শংকর কীর্তনীয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক দুলাল ঘোষ প্রমুখ। সভায় সৎকার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সৎকারের জন্য যে কমিটির করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পৌর এলাকার লোকনাথ সেবাশ্রমসহ নির্ধারিত যেসব শ্মশাণ রয়েছে সেগুলোতেই সৎকারের কাজ সম্পন্ন হবে। কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আর্থিক সংকট থাকলে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাত হাজার টাকা দেয়া হবে।

পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল জানান, সৎকারের জন্য কারো আর্থিক সংকট থাকলে স্থানীয়ভাবেই সহযোগিতার বিষয়ে অনেকে  সম্মত হয়েছেন। তবে বিষয়টি আইনমন্ত্রীকে জানানো হলে তিনি পুরো দায়িত্ব নিবেন বলেন জানান। পাশাপাশি এ কাজে সরকারের সাত হাজার টাকার যে বরাদ্দ আছে সেটা প্রয়োজনের অন্য খাতে ব্যবহারের আহবান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ