Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনায় সরকারী কোন সহযোগিতা পাইনি আখাউড়ার হিজড়া সম্প্রদায়

  |   রবিবার, ০৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনায় সরকারী কোন সহযোগিতা পাইনি আখাউড়ার হিজড়া সম্প্রদায়

মো:সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের মানবেতর জীবন যাপন করছে হিজরা সম্প্রদায়ের তৃতীয় লিঙ্গের মানুষ।এসব হিজরা সম্প্রদায়ের সদস্যরা সমাজের উঁচু শ্রেণীর মানুষের সাহায্যর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিয়ে সুন্নতে,  খাৎনা,জন্ম উৎসবে নেচে গেয়ে রোজী রোজগার করত।

কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে সামাজিক এসব উৎসব বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক কষ্টে দিন পার করছে এসব হিজরারা। তাই তারা স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধিসহ সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন।

করোনাভাইরাস আতঙ্কে ট্রেন চলাচল ও সামাজিক সব অনুষ্ঠান বন্ধ এবং অঘোষিত লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হিজরা সম্প্রদায়ের সদস্যরা। বর্তমানে তারা উপজেলার পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস সংলগ্ন ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছে তারা।

রুমা(৩০),সাহিনুর(২৯),নিলা(২৮),তানিয়া(৩২)নামে হিজরা সম্প্রদায়ের সদস্যরা জানান,তাদের নিজস্ব কোন থাকার জায়গা না থাকায় যাযাবরের মত বসবাস করছেন তারা। ট্রেন চলাচল বন্ধ,তাই তাদের রেলে যাতায়ত ও বন্ধ। গ্রামে সামাজিক কোন অনুষ্ঠান নেই সমাজে অঘোষিত লকডাউনের ফলে খেয়ে না খেয়ে ঘরে শুয়ে-বসে সময় পার করছে তারা। ক্ষুধার জ্বালা সহ্য করলেও কেউ সহযোগিতায় এগিয়ে আসছেনা এখন পর্যন্ত কোন সরকারী সহযোগীতা পাইনি তারা। আর যদি কিছুদিন এভাবে চলতে থাকে তাহলে তাদেরকে না খেয়েই মরতে হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান,যারা জিবিকা হারিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এদের তৃতীয় লিঙ্গের মানুষেরাও জিবিকা হারিয়েছেন তাদের একটি তালিকা করে খুব দ্রুতই তাদের মাঝে খাবার বিতরণ করা হবে।

স্থানীয় উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি কিংবা সমাজের বিত্তবানরা তাদের অন্য বাসস্থান নিশ্চিতে এগিয়ে আসবে এমন প্রত্যাশা,হিজরা সম্প্রদায়ের সদস্যদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ