Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা ,ইউএনওসহ ৪ পুলিশ আহত,আটক ২

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা ,ইউএনওসহ ৪ পুলিশ আহত,আটক ২

বিশেষ প্রতিনিধি

দণ্ডিত সাবেক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্যকে ছিনিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে এলাকার উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন- ইউএনও মাসুদউল আলম, কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, পুলিশের নায়ের আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ।

ইউএনও মাসুদ-উল-আলম  জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুপুর থেকে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আলমগীরসহ দু’জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে দণ্ড দিয়ে থানায় নিয়ে আসতে থাকে। এ অবস্থায় বিলঘর এলাকার পৌঁছালে গাড়ি বহরে হামলা হয়। আলমগীরকে ছাড়িয়ে নিতেই এ হামলা হয়েছে বলে অভিযোগ ইউএনও’র।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ