Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবা ও আখাউড়া আসনে বিএনপির মুশফিক ও মুসলিমসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল।

  |   রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবা ও আখাউড়া আসনে বিএনপির মুশফিক ও মুসলিমসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনে বিএনপি প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, এনপিপির প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ শাহ মোর্শেদ শাহীন ও বেগম ফেরদৌসী নামে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেয়া মনোনয়নপত্র বাছাইয়ের দিন আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হায়াত-উদ-দৌলা খান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

জানাগেছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় বিএনপির মনোনিত প্রার্থী সাবেক এমপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ও এনপিপির প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি থাকায় আহাম্মদ শাহ মোর্শেদ শাহীন ও বেগম ফেরদৌসী আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি, বিএনপির মনোনিত প্রার্থী নাছির উদ্দিন হাজারী, জাতীয় পার্টির (এরশাদ) তারেক আদেল, জাতীয় পার্টির (কাজী জাফর) সেলিম মাষ্টার ও ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ