Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

কামাখ্যা রঞ্জন ঘোষ-এর সপ্তদশ মৃত্যু বার্ষিকী আগামীকাল

রওনক ইসলাম   |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কামাখ্যা রঞ্জন ঘোষ-এর সপ্তদশ মৃত্যু বার্ষিকী আগামীকাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের সপ্তদশ মৃত্যু বার্ষিকী আজ ১৩ জুলাই বৃহস্পতিবার।

দিনটিতে প্রয়াতের রাধানগরের নিজ বাড়ি ও শ্রীশ্রী রাধামাধব আখড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে। প্রয়াতের শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মানে তাকে দাহ করা হয়।
১৯৪০ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েকমাস আগে অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মুজিবনগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ