Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কালের কন্ঠের দেশ সেরা সাংবাদিকের স্বীকৃতি পেলেন আখাউড়ার বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কালের কন্ঠের দেশ সেরা সাংবাদিকের স্বীকৃতি পেলেন আখাউড়ার বিশ্বজিৎ

আবারো দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। এ নিয়ে তিনবার সেরা জেলা প্রতিনিধির সম্মাননা পেলেন তিনি। কালের কণ্ঠের সঙ্গে টানা দেড় দশক ধরে থাকার স্বীকৃতিও দেওয়া হয়েছে জেলার ওই কৃতি সাংবাদিককে।

প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে শুক্রবার কালের কণ্ঠের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের গণি, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্বজিৎ পাল বাবু প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় আছেন। ২০০৪ সালে দৈনিক সমকাল পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি তখন প্রকাশিতব্য কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন।

ওনার এ যোগদান ছিলো বড় পরিসরের কোনো দৈনিকে আখাউড়া উপজেলা থেকে জেলার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রথম ঘটনা।

সমকালে কাজ করার আগে বিশ্বজিৎ দৈনিক খবর পত্র পত্রিকায় কাজ করেন। জেলা থেকে প্রকাশিত তিতাস কণ্ঠ ও পেনব্রিজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন সাংবাদিক।

এছাড়া দীর্ঘদিন দৈনিক প্রজাবন্ধু পত্রিকায় স্টাফ রিপোর্টার ও সম্পাদনা সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনলাইন পোর্টাল আখাউড়া নিউজের নির্বাহী সম্পাদক তিনি। পাশাপাশি খবররের খোঁজে নামে পাক্ষিক পত্রিকার সম্পাদনার দায়িত্বে আছেন। প্রথম আলো ও যুগান্তরের পাঠক সংগঠনের পাতায় লেখালেখির মাধ্যমে তিনি সাংবাদিকতার জগতে পা বাড়ান।

তিনি মাসিক আখাউড়া সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন।বিশ্বজিৎ পাল বাবু জানান, কালের কণ্ঠ যে তিনবার সেরা প্রতিনিধি বাছাই করেন প্রতিবারই তিনি ছিলেন। এটিকে অনেক বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি। এমন অর্জনে তিনি সকল শুভাকাঙ্খীর সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে সহকর্মীসহ সকলের সহযেগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ