Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর ১ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  |   শনিবার, ০৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর ১ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আখাউড়ার আলো ২৪ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের ৭ দিন পর পাবেল (৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুরা এলাকায় আজ শনিবার (৩ অক্টোবর) প্রতিবেশীর নির্মানাধিন সেফটি ট্যাংকি থেকে তার পচন ধরা লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, নিহত পাবেল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। সে নোয়াখালী জেলার চাটখিল থানার সাদরখিল গ্রামের মনির হোসেনের ছেলে।

গত রবিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিলো পাবেল। পরে হঠাৎ করে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ঘটনার ৭দিন পর শনিবার দুপুরে স্থানীয় একটি নির্মানাধিন সেফটি ট্যাংকির ভিতর থেকে পঁচা দুর্গন্ধ বের হতে থাকে। এ সময় ট্যাংকির ভেতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়ে দেয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ