শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চুরি করার সময় হাতেনাতে আটক করায় বৃদ্ধ কে ছুরিকাঘাতে জখম! ঢাকা মেডিকেলে ভর্তি

  |   রবিবার, ১২ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৯০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুরি করার সময় হাতেনাতে আটক করায় বৃদ্ধ কে ছুরিকাঘাতে জখম! ঢাকা মেডিকেলে ভর্তি

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভায় চুরি করার করতে গিয়ে ধরা পড়ার কিছুদিন পরেই প্রতিশোধ নিতে গিয়ে আঃ কালাম(৭৫) নামে এক বৃদ্ধের উপর হামলা করে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে ।

তাকে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত আঃ কালাম অত্র পৌরসভার তারাগন গ্রামের বাসিন্দা মৃত আবু সর্দারের পুত্র। এ ঘটনায় হামলাকারী পৌরসভার দেবগ্রামের বাবুল মিয়ার পুত্র পাপেল মিয়া ও তার পিতা এবং আরেকজন সহযোগীর বিরুদ্ধে বৃদ্ধ আঃ কালাম মিয়ার ছেলে রেলিম মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলার এজাহার দায়ের করেছেন।

মামলার এজাহার ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে হামলাকারী পাপেল মিয়া কিছুদিন আগে রেলিম মিয়ার বাড়ীতে রাতের বেলায় চুরির উদ্দেশ্য গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। তখন তার পিতা বাবুল মিয়া সহ এলাকার সর্দার মাতব্বর গন তাকে ছাড়িয়ে আনেন। পরে তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বৃদ্ধ আঃ কালাম কে তারাগন – দেবগ্রাম ব্রিজের এখানে একা পেয়ে ছুরি দিয়ে একাধিক আঘাত করে তাকে মারাত্মক ভাবে জখম করে। তখন প্রত্যাক্ষদর্ষীরা এগিয়ে এসে কালাম মিয়া কে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করার ব্যাবস্থা করেন।

মামলার বাদী আহত আঃ কালামের পুত্র মোঃ রেলিম মিয়া তিনি মোবাইল ফোনে প্রতিবেদক কে জানান, আমি প্রশাসনের কাছে আমার বৃদ্ধ পিতার হত্যার চেষ্টাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ