Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের উঠান বৈঠক জনসভায় পরিণত।

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের উঠান বৈঠক জনসভায় পরিণত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
আওয়ামিলীগের দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান।

শুক্রবার রাতে উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে চেয়ারম্যান প্রার্থী শাজাহানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিলে উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়।

চাঁনপুর গ্রামের ওয়াহেদ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল আলম বকুল, চাঁনপুর গ্রামের মেম্বার মফিজ উদ্দিন সরদার,৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজ মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাহার মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আবুল মিয়া, আখাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল ভূঁইয়া, নতুন ডাক্তার প্রমুখ।

উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান বলেন, আমি আপনাদের সন্তান আমি যদি আপনাদের দোয়া ও আশীর্বাদে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে জনগণের কল্যাণে কাজ করে যাব। আমি আপনাদের শাসক নয় সেবক হয়ে কাজ করব। আমি আমার ইউনিয়ন পরিষদ কে উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।উঠান বৈঠকে বক্তারা চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান কে চাঁনপুর গ্রামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ