শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের গণসংযোগ ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৬২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের গণসংযোগ ও উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান।

বুধবার রাতে উত্তর ইউনিয়নের স্কুল মাঠে
চেয়ারম্যান প্রার্থী শাজাহানের সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আবু তাহের সর্দারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাশেম ভূঁইয়া মোঃ আবদুর রহিম প্রমূখ।এ সময়গ্রামের বিশিষ্ট মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে ও গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান বলেন, আমি আপনাদের সন্তান আমি যদি আপনাদের দোয়া ও আশীর্বাদে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে জনগণের কল্যাণে কাজ করে যাব। আমি আপনাদের শাসক নয় সেবক হয়ে কাজ করব। আমি আমার ইউনিয়ন পরিষদ কে উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।উঠান বৈঠকে বক্তারা চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ