| রবিবার, ১৪ জুন ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়ার আলো২৪ ডেক্স:
দরিদ্র ঘরের সন্তান সোহেল মিয়া (২০)। মা, ভাই-বোনসহ আট সদস্যের সংসার। অভাব অনটনে পড়ালেখা বেশীদূর এগোয়নি। টানাপোড়েনের সংসারে হাসি ফুটাতে ২০১৮ সালে পাড়ি জমান আরব আমিরাতে। দরিদ্র পরিবারের সকলের স্বপ্নের বাতিঘর হয়ে উঠেছিলেন সোহেল মিয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! ২০১৯ সালে আরব আমিরাতে চাকুরিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সেখানের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সোহেলের দুইটি কিডনি বিকল ধরা পড়ে। মাত্র এক বছরের মাথায় অসুস্থতা নিয়ে দেশে ফিরে আসতে হয়েছে তাকে।
চিকিৎসক জানিয়েছেন দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। ছেলের এমন দুঃসংবাদে দিশেহারা হয়ে পড়েছেন স্বপ্নকাতর মা সহ পরিবারের সকলে। তার জীবন বাঁচাতে নিজের বাড়ি ছাড়া সবই শেষ করেছে পরিবার। এখন ধার-দেনা করে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করাতে হয় হসপিটালে রেখে। এমন অবস্থা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আবদুল আওয়ালের ছেলে সোহেল মিয়ার।
জানা যায়, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া তিন ভাই ও চার বোনের মধ্যে সোহেল সবার ছোট। সংসারের স্বচ্ছলতা আনতে ২০১৮ সালে বিদেশ যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সংসারের হাল ধরার আগেই তার দুটি কিডনি বিকল হয়ে তিনি এখন মৃত্যু পথযাত্রী।
সোহেলের প্রতিবেশী মোহাম্নদ রফিকুল জানায়, জাতীয় কিডনি ইনষ্টিউটের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন সোহেলের মা কিডনি দিলেও সেই কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ১০ লাখ টাকা লাগবে। তার চিকিৎসা ব্যয় বহন করার মতো যতটুকু সামর্থ্য ছিল তা শেষ হয়ে গেছে। প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা সাধ্যমতো চেষ্টা করছি। তবে তা নগণ্য। তার জীবন বাঁচাতে হলে
মাননীয় প্রধানমন্ত্রী এবং বিত্তবানদের সহযোগিতা ছাড়া উপায় নেই।
সোহেলের মা হাজেরা খাতুন জানান, গত দেড় বছর ধইরা নিজের সব বেইচ্চা সোহেলের বন্ধু পাড়া প্রতিবেশির সাহায্যে নিয়া তার চিকিৎসা চালাইছি। মা হইয়া আমি একটি কিডনি দিতাম চাই কিন্তু ডাক্তার কইছে ১০লাখ টেহা লাগবো আমার কিডনি পুতেরে দিতে
গেলেও। কিন্তু এতো টেহা আমি কই পামু! প্রধানমন্ত্রী সবাইরে সাহায্য করে হুনছি যদি আমার পুতেরে একটু সাহায্য করতো পুলাডা বাইচ্ছা যাইতো।
প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ব্যক্তিদের সাহায্য কামনা করছে সোহেলের পরিবার।সবাইর সহযোগিতাই পারে একটি মায়ের অসুস্থ্য ছেলেকে সুস্থ করতে। সোহেলের চিকিৎসার সাহায্য কামনা করে সোনালী ব্যাংক, বিজয়নগর শাখায় একটি হিসাব খোলা হয়েছে। হিসাব নং- ১৪২৪১০১০০৮১৯৩ ও বিকাশ- ০১৩১১৬২৩৯৯৮।