শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনগনের জীবনজীবিকার মধ্যে ভারসাম্য আনাই সরকারের কাজ-আইনমন্ত্রী

  |   শনিবার, ১৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৫৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগনের জীবনজীবিকার মধ্যে ভারসাম্য আনাই সরকারের কাজ-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ২৬০ টি মসজিদের ইমাম ও খতিবদের সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন আইনমন্ত্রী মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলায়তনে মতবিনিময়কালে শুরুতে ইমাম-খতিবদের বক্তব্য শোনেন আইনমন্ত্রী পরে সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি ইমাম-খতীবদের স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার জামাত আদায়ের জন্য অনুরোধ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন সরকার জনগণের সেবার জন্য।জনগণ যাতে ভাল ভাবে থাকেন সেজন্য সময়ে সময়ে ঘরে রাখতে হয়।আবার জনগণের জীবিকার ব্যাপারেও সচেষ্ট থাকতে হয়। জনগনের জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য আনাই হচ্ছে সরকারের কাজ।

তিনি বলেন,মুসলমানদের দুইটি খুশির দিন ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা এই দিনে মানুষ আল্লাহর নামে পশু কুরবানী দেওয়া হয়।এই সময় সীমিত সময়ের জন্য লকডাউন শিথিল করা কি অন্যায়।এসময় মন্ত্রী বলেন যারা বলেন শিথিল করে করোনা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তারা কতটা বিবেকবান?সেটা নিয়ে সকলের নসন্দেহ রয়েছে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান আসাদ আল হাবীবী,উপজেলা ঈমাম পরিষদের একাংশের সভাপতি কাজী কেফায়েত উল্লাহ মাহমুদী,কাজী মাইন উদ্দীন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ