Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসন বিশ্বাস করত না-আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসন বিশ্বাস করত না-আইনমন্ত্রী

জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসন বিশ্বাস করত না বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী আনিসুল হক।তাই তিনি বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে চাকরি দিয়েছেন।

আজ (১৫ই আগস্ট)রবিবার সকালে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি এ সময় আরো বলেন শেখ হাসিনা সরকারের অঙ্গীকার আমি আপনাদের কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধরে আনার প্রচেষ্টা চলবে।

তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশে যারা বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বাংলার মানুষের কাছে তাদের মুখ উম্মেচনের জন্য একটি কমিশন গঠন করা হবে।করোনার প্রকোপ কমে আসলে এই কমিশন গঠন করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামশেদ শাহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ