Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রাকিবুল ইসলাম।

  |   বুধবার, ২৭ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রাকিবুল ইসলাম।

আখাউড়া প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে সহপাঠ কার্যক্রম বিষয়ে আখাউড়া উপজেলা পর এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রাকিবুল ইসলাম।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচনে বিবেচনায় আনা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকার্মী ও কর্র্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা, সুনাম, শৃংখলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মাবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী, শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার, পেশাগত, গবেষণামূলক ও সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষা উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ, উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ এবং আর্থিক শৃংখলা। উপজেলা পর্যায়ে বিচারক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, দেবগ্রাম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান ও আমোদবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক।

প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানোর পর গত ২৫ মার্চ জেলা পর্যায়ে তাকে শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়। মুহাম্মদ রাকিবুল ইসলাম শিক্ষকতা অভিজ্ঞতা প্রায় ২১ বছর। তিনি গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিষয়সহ বি,এস-সি ডিগ্রী নিয়ে শিক্ষকতা শুরু করেন এবং শিক্ষকতা চলাকালীন তিনি বিএড ডিগ্রী অর্জন করেন।

উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শওকত আকবর খান বলেন, সকল মাপকাঠিতে সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রাকিবুল ইসলাম ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে উপজেলা পর্যায়ে (মাদরাসা) ও পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। এ পুরস্কার সমাজের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। সঠিক দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য, সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রাকিবুল ইসলাম আখাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সুশীল সমাজের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ