Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ঢাকায় সড়ক দুর্ঘটনায় আখাউড়ার তানজিনা সাথী’র মর্মান্তিক মৃত্যু।

  |   সোমবার, ০৮ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ঢাকায় সড়ক দুর্ঘটনায় আখাউড়ার তানজিনা সাথী’র মর্মান্তিক মৃত্যু।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ঢাকায় সড়ক দুর্ঘটনায় আখাউড়া তিতাস পাড়ের শ্যামনগর গ্রামের তানজিনা মোস্তফা সাথী (২৭) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাথী আখাউড়া তারাগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের ছোট বোন।

জানাগেছে, গতকাল রোববার সকালে সাথী তার স্বামীর সাথে বাইকে করে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার যাত্রীবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারের চাপা পড়ে সাথী গুরুত্বর আহত হয়। আহত সাথীকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। সাথী আখাউড়া সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোস্তাফা মিয়ার কন্যা।

এদিকে তার মর্মান্তিক মৃত্যুতে আখাউড়া উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাথীর মর্মান্তিক মৃত্যুতে আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ ছাএলীগ নেতা মো:অমিত হাছান অপু পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ