Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

তুরস্কে বারো বাংলাদেশি আটক

  |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

তুরস্কে বারো বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক:

বারো বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে তুরস্কের প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর। দেশটির পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে  ৫ সেপ্টেম্বর শনিবার তাঁদের আটক করা হয়। দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় ১৫ জন ধারণক্ষমতার একটি মিনিবাস থেকে তাঁদের আটক করা হয়।

এতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত ও মিয়ানমারের দুজন ছিলেন। আটকদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দপ্তরে পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ