Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

দূস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ…

  |   সোমবার, ২০ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

দূস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ…

মোঃ সাফায়েত হোসেন: ঈদ এর আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতে গরিব ও  ‍দূস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘঠন।

আজ সোমবার বিকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন এর হীরাপুর মধ্যেপাড়া মিয়া বাড়ি স্কুল মাঠে ইউনিয়ন এর ১৫০জন গরিব ও দূস্থ্যদের মাঝে তৈল, সেমাই, চিনি, নারিকেল, চাউল বিতরণ করা হয়। দক্ষিণ ইউনিয়ন প্রবাসী সংঘঠন এর আহবায়ক মোঃ রুবেল মিয়া’র পিতা: মোঃ শাজাহান মিয়া’র সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রবাসীরা দেশের সম্পদ, তারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আর সেই অর্থের একটা অংশ দিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর বিভিন্ন দরিদ্র পরিবারকে প্রতিনিয়ত সহযোগীতা করে আসছে। সমাজের অনেক উন্নয়ন ও মানবসেবা করে আসছে, এ সহযোগীতা অব্যাহত রাখার জন্য সকলে প্রতি আাহবান জানান এবং তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা টিভির আখাউড়া’র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ অহিদ মিয়া, স্থানীয় মেম্বার মোঃ আয়েত আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম সুবেদার, মোঃ হামিদ মিয়া, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, মোঃ সাইফুল ইসলাম মাষ্টার, মোঃ দ্বীন ইসলাম, মোঃ হারুন মিয়া (সরদার),  মো: কামরুল ইসলাম সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ ইব্রাহিম ভূইয়া লিটন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ