Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন আলোচনায়

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন আলোচনায়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ আলোচনায় বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও শিক্ষানুরাগী ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সালাহ উদ্দিন।

জানা যায়, দৌলতপুর ইউনিয়নের বিশিষ্টজন পূর্বকাউয়াদি গ্রামের কৃতিসন্তান মরহুম আব্দুল হামিদ মাওলানার ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হেলাল ইসহাকের ছোট ভাই মোহাম্মাদ সালাহ উদ্দিন। ফ্রান্স প্রবাসী সালাহ উদ্দিন-ছাত্রজীবন থেকেই সামাজিক কাজে মনোনিবেশ করেন তাছাড়াও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানুষের সেবা করা তাঁর পারিবারিক শিক্ষা।

১৯৯৬ সালে তাঁর প্রতিষ্ঠিত ” সামাজিক সংগঠন ” দৌলতপুর ইউনিয়ন ফাইভস্টার সমাজকল্যাণ যুব সংঘ”-এর মাধ্যমে নানাহ উন্নয়নমূলক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত। সে সময় থেকে, শিক্ষা উপকরন বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরীব শিক্ষার্থীদের সহযোগিতা, সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো ও রাস্তা ঘাটের উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর ব্যাপক অংশগ্রহণ। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক আলোচনায় আছেন সালাহ উদ্দিন। একদিকে বাবার সুনাম অপরদিকে বড় ভাই ছিলো ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং তাঁর ব্যক্তিগত সামাজিক কর্মকান্ডও চোখে পড়ার মতো। দীর্ঘ সময়ের কর্মকান্ডে সালাহ উদ্দিন পরিবারের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। এমনটাই জানাগেছে ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সাথে কথা বলে।

মোহাম্মাদ সালাহ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ‘দৌলতপুর ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাবা নির্বাচন করেছেন, ভাই নির্বাচন করেছে এখন আমি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ইউনিয়নবাসী অতীতে আপনাদের সেবায় ছিলাম ভবিষ্যৎতেও থাকবো। আমি নির্বাচীত হলে করাপশন জিরো টলারেন্স ঘোষণা করবো। চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিরশনে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করা হবে। পুরো ইউনিয়ন সিসি টিভির আওতায় থাকবে। আশাকরি, আপনারা অতীতে আমাদের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে আমার পাশেও থাকবেন। ’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ