Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর কান্দিপাড়া ইউনিট’র শুভ উদ্বোধন

  |   শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর কান্দিপাড়া ইউনিট’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর কান্দিপাড়া ইউনিট’র শুভ উদ্বোধন করা হয়।

আজ ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার, পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর কান্দিপাড়া ইউনিট’র শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, অর্থ সম্পাদক শিপন কর্মকার। কান্দিপাড়া ইউনিট সদস্য ফারজানা রিমিন ফারাহ্, আদনান, সিহাব, হাসান, আফসান, তামিম, আকিব, মাহি, সাকিব ও উজায়ের সারিম। সার্বিক সহযোগিতায় ছিলো নোঙর রাজঘাট ইউনিট’র সদস্যরা। পরিস্কার পরিচ্ছন্নতা শেষে মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন “রাধার মা’র” পুকুর পাড়ে ময়লা আবর্জনার জন্য দশটি ড্রাম স্থাপন করা হয়। নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ বলেন প্রতি শুক্রবার কান্দিপাড়ার রাস্তাঘাট, ড্রেন, খেলার মাঠ পরিস্কার পরিচ্ছন্ন ও এলাকার পুকুরগুলো রক্ষায় কাজ করবে এ ইউনিট। সাধারণ সম্পাদক খালেদা মুন্নী এলাকাবাসীকে নোঙর’র পাশে থাকার অনুরোধ করেন এবং প্রতিটি ইউনিটের কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা করে যাবে জেলা কমিটি। অর্থ সম্পাদক শিপন কর্মকার বলেন পৌরসভার বারোটি ওয়ার্ডে ছোট ছোট ইউনিট করে পরিস্কার পরিচ্ছন্নতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে নোঙর। উল্লেখ্য নোঙর রাজঘাট ইউনিট প্রতি শনিবার শিমরাইলকান্দি এলাকায় গত চার মাস যাবৎ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ