Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগরে ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক কমিটির অনুমোদন

  |   রবিবার, ০৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগরে ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক কমিটির অনুমোদন

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ছাত্র অধিকার পরিষদের ৩৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।রবিবার (৫ জুলাই)বিকালে সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল হাসান তপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৮ সদস্যবিশিষ্ট এ সমন্বয়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উক্ত কমিটির সমন্বয়ক হলেন মেহেদী হাসান কাশ্মীর।

সহ সমন্বয়করা হলেন শাকীল চৌধুরী,সোলাইমান,বায়েজিদ আহমেদ, আমিন খন্দকার,রুহুল আমিন,রবিউল হাসান,আল-আমিন মিয়া, জুবাইরুল হক,আতিকুর রহমান,মোহাম্মদ আলী ও জাহিদ হাসান।

সদস্যরা হলেন রুবায়েত ইসলাম নিলয়, রিফাত, মাইনুদ্দিন রহমান, ওয়াসিম, আরাফাত, আরিফুল ইসলাম হৃদয়, মোহাম্মদ মুন্না, মেহেদী ইভান রাজ, কাজী আশরাফুল আলম তুহিন, শফিক, আবদুল্লাহ আল রোমান,, মোঃশামীমমোঃখুরশেদ,নেয়ামতুল্লাহ বাবুল,নাজমুল হাসান,মোঃএমদাদ,মনিরহোসেন,মোঃজুয়েল,মোঃশফিক,মোঃএকরাম,মোঃবিল্লাল,রাকিব হাসান,শাহরিয়ার সরকার,মোঃজুনাইদ ইকবাল,মোঃ শাম ও মোঃআরমান মিয়া।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল হাসান তপু বিষয়টি নিশ্চিত করে বলেন,সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সবগুলো উপজেলায় পর্যায়ক্রমে সমন্বয়ক কমিটি দেয়া হবে।এরই ধারাবাহিতায় নবীনগর উপজেলা শাখার সমন্বয়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরেই নবীনগরে এগিয়ে যাবে ভালবাসার প্রাণের সংগঠন।জনতার অধিকার,আমাদের অঙ্গিকার।দেশ গঠনে অংশ নিন,ছাত্র অধিকার পরিষদ এ যোগ দিন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাবি ছাত্র আতাউল্লাহ বলেন,ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গঠিত হওয়া ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতার অধিকার আদায়ে শুরু থেকে এখন পর্যন্ত সোচ্চার ছিল এবং ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। ডাকসু ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের পর থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি সারা পাচ্ছি আমরা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রায় সবগুলো জেলা, উপজেলা ও ইউনিয়নে কমিটি দেয়ার কাজ চলছে।যুবকদের সংগঠিত করার জন্য যুব অধিকার পরিষদ,শ্রমিকদের সংগঠিত করার জন্য শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসীদের সংগঠিত করার জন্য প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।জনগন যদি আমাদের পাশে থাকে তাহলে তাদের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ