Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নরসিংদী জেলা লকডাউন

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নরসিংদী জেলা লকডাউন

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

আগামীকাল ৯ এপ্রিল সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে ঘোষনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ আদেশ জারী করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান ইমরুল কায়েস।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা,উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা আওতাবহির্ভুত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নরসিংদীতে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের দুই জনই নারায়নগঞ্জ থেকে এসেছেন। সে কারনেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ