মোহাম্মদ আমিনুল ইসলাম | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
কয়েক ঘন্টার বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন আখাউড়া পৌরশহরের বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা গঠনের অনেক বছর পার হলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ভোগান্তি পোহাতে হচ্ছে।
বর্তমানে পৌরশহরের পূর্ব কলেজপাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি। ময়লা আবর্জনায় ডুবে যায় কারো কারো বসতবাড়ি।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য বহুবার পৌরসভা থেকে শুরু করে সরকারি প্রশাসনের বিভিন্ন জায়গায় আবেদন করেও কোন ফলাফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থদের বাড়ি থেকে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এলাকার বাসিন্দা আমেনা বেগম (৬৫) জানান, বৃষ্টির পানি রাস্তা এবং বাড়ির উঠানে চলে আসায় চরম দুর্যোগ পোহাতে হচ্ছে।
পৌর প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পূর্ব কলেজপাড়া এলাকায় ড্রেন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। যা বাস্তবায়ন হলে জলাবদ্ধতা কমে আসবে