শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে আখাউড়ায়  মানববন্ধন

  |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৪৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে আখাউড়ায়  মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি:

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী বর্বরোচিত নিপিড়ন,নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ বৃহস্পতিবার সকালে পৌর মুক্ত মঞ্চের সামনে প্রলয় সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আপামর জনতা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন প্রলয় সংগঠনের আহ্বায়ক নিশু,যুগ্ন আহ্বায়ক শাহারিয়ার, শাহাদাৎ, জিসান, জাহাঙ্গীর, সিয়াম,হৃদয়, আরাফাত, সারোয়ার,জাবির প্রমূখ।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের মৃত্যুদণ্ডের আওতায় আনতে হবে।

তারা দেশব্যাপী শুরু হওয়া ধর্ষণ নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ