Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে মালয়েশিয়া ফেরত রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে মালয়েশিয়া ফেরত রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মালয়েশিয়া ফেরত রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ সময় হোম কোয়ারান্টাইনে থাকার পর জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তার মৃত্যুর কারণ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় একটি মেডিকেল টিম গঠন করেছেন। এরআগে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে মালয়েশিয়া ফেরত এই শাহ আলম (৩৫) জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে শাহ আলম দীর্ঘ দিন হোম কোয়ারান্টাইনে ছিলেন। পরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তার স্ত্রী ও দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ