Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

নিখোঁজের ১ দিন পর আখাউড়া তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  |   সোমবার, ০৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নিখোঁজের ১ দিন পর আখাউড়া তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তিতাস নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় হিরু দাস (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরু দাস অত্র পৌরসভার খরমপুর গ্রামের নগরবাসী দাসের পুত্র।

সোমবার (৬ই জুলাই) সকালে পৌরসভার বাগানবাড়ি দেবগ্রাম সংলগ্ন রেলব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহতের পরিবার বলছে তার মানসিক সমস্যা ছিল। তারা আরো বলেন, গতকাল রবিবার বাড়ির কাউকে কিছু না বলে ঘর থেকে বেড়িয়ে যায় পরে তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছ এবং তার মানসিক সমস্যা ছিল।

আজ সকাল ভোরে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে এবং পরিবারের লোকজন থানায় গিয়ে হিরু দাসের মরদেহ শনাক্ত করেন।

হিরু দাসের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি, পরিবারের লোকজন থানায় এসে তার মরদেহ শনাক্ত করেন।

তার মৃত্যু কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি কোনভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তবে লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ