Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক-আইনমন্ত্রী…

  |   বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক-আইনমন্ত্রী…

অমিত হাসান অপু#

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ ও নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের রাজনৈতিকপ্রতীক, তাই আপনাদের কাছে আহবান করবো নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করার জন্য। 

 আজ বৃহস্প্রতিবার বিকালে আখাউড়া দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রামে মহিলাদের একটি নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন।

সভায় আইনমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা আমার মাতৃতুল্য, আপনারা আমাকে হুকুম দিবেন, আমাকে শুধু বলবেন আমি সমস্ত উন্নয়ন কাজ করে দিবো।

এদিকে আইনমন্ত্রী আজ দিনব্যপী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সব গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগসহ ৭টি নির্বাচনী জনসভায় যোগদান করেন। এসময় তিনি গ্রাম, পাড়া ও মহল্লার বিভিন্ন বয়সের নারী পুরুষ বৃদ্ধদের সাথে মতবিনিময় করে নৌকা মার্কায় ভোট চান। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, আখাউড়া দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ