Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পরকীয়া প্রেম নিয়ে কোরআন ছুঁয়ে বোবা হলেন মনির…

  |   বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পরকীয়া প্রেম নিয়ে কোরআন ছুঁয়ে বোবা হলেন মনির…

আখাউড়ার আলো ২৪ ডেস্ক# পরকীয়া প্রেম অস্বীকার করে স্ত্রীর সাথে কোরআন শরীফ হাতে কসম করতেই বোবা হয়ে গেলেন মনির নামের এক ব্যক্তি। গত ২১ আগস্ট দৌলতখান উপজেলার চরপাতা কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই ব্যক্তি বোবা অবস্থায় রয়েছেন। মনির দৌলতখান উপজেলার চরপাতা কাজীরহাট কলোনির কালিমুল্লার ছেলে বলে জানা গেছে।

ঘটনা সম্পর্কে মনিরের স্ত্রী পিংকি জানান, তার স্বামী মনির হোসেন পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয়ে ঝগড়া হলে স্বামী মনির পরকীয়া প্রেমর কথা গোপন রেখে স্ত্রী পিংকিকে বিশ্বাস করানোর স্বার্থে গত ২১ই আগস্ট সকালে অর্থাৎ পবিত্র হজ্বের দিনে দুপুর ২টায় কোরআন শরীফ হাতে নিয়ে কসম করতেই হঠাৎ বোবা হয়ে যান মনির।

পিংকি আরো জানান, তার স্বামীর অবস্থা অস্বাভাবিক, সে বর্তমানে মানসিক ভারসাম্যহীন ও বোবা। তিনি ঘটনার পর থেকে অনেক ডাক্তার, কবিরাজ, পীর সাহেব ও গ্রাম্য খনকারের কাছে নেন, কিন্তু কোন পরিবর্তন হয়নি। তাদের সংসারে সিয়াম (৫) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

কান্না জড়িত কণ্ঠে পিংকি আরো জানায়, আল্লাহ তার শ্রেষ্ঠ কিতাবের সম্মান রাখতে তাদের মত পাপীকে এই নজির দুনিয়াতেই দেখালেন। এ থেকে তাদেরসহ সকলের শিক্ষা নেয়া দরকার বলে মনে করেন না তিনি।

এ নিয়ে তিনি দুঃখ করেন না, কারণ আল্লাহ্ যাহা করেন ভালোর জন্যই করেন। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে ফাঁকি দিতে পারেনা।

তার স্বামী-ই জলন্ত উদাহরণ মনে করছেন তিনি। তবে তিনি আল্লাহর কাছে কামনা করছেন, যেন তার স্বামীর ভুল তথা মিথ্যাচারণ ক্ষমা করে দিয়ে স্বাভাবিক জীবন দান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ