Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পরীক্ষাকেন্দ্রে বই-নকলসহ ধরা, আখাউড়ায় তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ইয়ার হোসেন   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পরীক্ষাকেন্দ্রে বই-নকলসহ ধরা, আখাউড়ায় তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম জানান, পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, আজ মঙ্গলবার শিক্ষা বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল কেন্দ্রটি পরিদর্শনে আসেন। এ সময় দুই ছাত্রের কাছ থেকে নকল কাগজ এবং এক ছাত্রীর ব্যাগে বই পাওয়া যায়। পরে পরিদর্শক দলের নির্দেশে তিনজনকেই বহিষ্কার করা হয়।

আজ মানবিক শাখার ‘পৌরনীতি ও নাগরিকতা’ এবং ব্যবসায় শিক্ষা শাখার ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে দীর্ঘ তিন পর আখাউড়ায় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের ঘটনায় পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটলো বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইউএনও জি. এম. রাশেদুল ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা করতে হলে নকল ও অসাধু উপায়ের বিরুদ্ধে কঠোর হতে হবে। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ