Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পাকিস্তান থেকে গ্রেনেড আনা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্যে-আইনমন্ত্রী

  |   শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পাকিস্তান থেকে গ্রেনেড আনা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্যে-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম#

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাকিস্তান থেকে গ্রেনেড এনে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হয়েছিলেন।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ জনসভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে ৬১টি আদালতে বোমা মারা হয়েছিল। টঙ্গীতে শ্রমিক নেতা আহসান উল্লাহ্ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে বলে এসব হত্যা মামলার বিচার করছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ও নৌকার কোনো বিকল্প নেই। যে বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চেয়েছিল আপনারা তাদের ভোট দেবেন না।

নিজের জন্য ভোট চেয়ে মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে আমি অংশ নিয়ে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে আসবো। আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এর আগে আইনমন্ত্রী ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ধরখার-গঙ্গাসাগর-আখাউড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম নোয়াব মিঞার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিউনা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ব জয়নাল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ