Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পুত্রসন্তানের বাবা ও মা হলেন শোয়েব মালিক সানিয়া মির্জা

  |   মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পুত্রসন্তানের বাবা ও মা হলেন শোয়েব মালিক সানিয়া মির্জা

আখাউড়ার আলো ২৪ স্পোর্ট ডেস্ক#

আজ ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার, পুত্র সন্তানের মা হয়েছেন টেনিস টেনিস সুন্দরী তারকা সানিয়া মির্জা। ফলে প্রথম সন্তানের মা-বাবা হলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়ের মালিক। শোয়েব মালিক ও পরিবারের লোকজন টুইট করে এই আনন্দের সংবাদ ঘোষণা করেছেন।

তারা বলেছেন, “ভীষণ আনন্দ হচ্ছে এই খবরটা জানাতে পেরে, যে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সানিয়া এবং সন্তানসহ তিনি সুস্থ রয়েছেন। আর্শীবাদ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” সন্তানকে টুইটারে তিনি ‘বেবি মির্জা মালিক’ বলেই ডেকেছেন। সানিয়া মির্জার ক্যাম্প থেকেও নিশ্চিত করা হয়েছে টেনিস তারকা ও তাঁর সদ্যজাত সন্তান ভাল আছেন।

বাঙালিনিউজ

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানিয়া বলেছিলেন যে, তিনি তার সন্তানের পদবী হিসেবে রাখবেন ‘মির্জা মালিক’। সানিয়া মির্জা বলেন, “আজ একটা গোপন কথা আপনাদের জানাচ্ছি। আমার বর এবং আমি এই নিয়ে কথা বলেছি এবং সিন্ধান্ত নিয়েছি, আমাদের সন্তান হলে সেই সন্তানের পদবী রাখব মির্জা-মালিক। শুধু মালিক ওর পদবী হবে না। সেখানেই আমাদের দুই পরিবার এক জায়গায় দাঁড়িয়েছে, পাশে রয়েছে আমার বরও। যদিও ও কন্যাসন্তান চায়।” তবে শোয়েব মালিকের কন্যা সন্তানের প্রত্যাশা পূরণ হয়নি।

বাঙালিনিউজ

সানিয়া মির্জা তাঁর চোটের অস্ত্রোপচারের কারণে খেলা থেকে বিরত আছেন চলতি বছর। তবে এই বিরতির মধ্যেই সানিয়া মির্জা তাঁর গর্ভবতী হওয়ার কথা জানান। তিনি এও জানিয়েছিলেন, ২০২০ সালে টোকিও অলিম্পিকে কোর্টে ফিরবেন। এপ্রিল মাসে অনন্য কায়দায় এই খবরটা জানিয়েছিলেন সানিয়া মির্জা। তাঁর ঘোষণায়, সানিয়া একটি ছেলে ও মেয়ের ইনস্টলেশন দিয়ে খবরটা জানিয়েছেন। ক্যাপশন দিয়েছিলেন, বেবিমির্জামালিক। ২০১০ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া ও শোয়েব।

বাঙালিনিউজ

ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার ব্যক্তিগত জীবনের প্রতি তাঁর ফ্যান ফলোয়ারদের আগ্রহ তুমুল৷ মাতৃত্বের খবর যখন থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সানিয়া, ঠিক তখন থেকে জুনিয়র মির্জা-মালিকের আসার অপেক্ষায় প্রহর গুনছিলেন ভক্তরা সবাই৷

আর সানিয়াও বেবি শাওয়ারের ছবি থেকে প্রতি মুহূর্তের আপডেট দিয়েছেন ভক্তদের। বেবি শাওয়ারের সময় থাকতে পারেননি শোয়েব মালিক৷ কিন্তু এশিয়া কাপের দায়িত্ব সেরে ফের আবার স্ত্রীর এই বিশেষ সময়ে তাঁর সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের জামাই৷

Print Friendly, PDF & Email
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ