Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকেে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় কসবা উপজেলা চেয়ারম্যানের মামলা 

  |   রবিবার, ০৭ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকেে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় কসবা উপজেলা চেয়ারম্যানের মামলা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে।

 

গতকাল শনিবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

 

এজাহারে বলা হয়, গত ৩০ মে বিকেল ৪টা ৪৮ মিনিটে ও ৩১ মে রাত ১১টা ৪৩ মিনিটে ‘হক কথা তিতা লাগে’ নামীয় একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করা হয়।

 

ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি স্ট্যটাসটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধাচরণ ও জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারণার শামিল। অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার ‘হক কথা তিতা লাগে’ ফেসবুক আইডিটি পরিচালনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

মামলার বাদি কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বলেন, আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ইতিমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ