Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী- তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

  |   শনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী- তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

মো:সাইফুল ইসলাম: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং তা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতিতেও আছে। সেই হিসাবে তিনি একজন গণবান্ধব নেত্রী।

গণ মাধ্যমে যারা কর্মরত সাংবাদিক আছে তাদের কল্যাণের জন্য তিনি নানা প্রদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছেন। গণমাধ্যম উন্মুক্ত করার জন্য তিনিই প্রথম ইলেকট্রিক মিডিয়াকে ব্যক্তি মালিকানায় খুলে দিয়েছেন। ইলেকট্রিক মিডিয়ার যে আকাশ উন্মেচিত হয়েছে সেটি কিন্তু তিনিই সৃষ্টি করেছেন। সেই হিসাবে আমাদের এই গণমাধ্যম গণতন্ত্র বিকাশে আরো বেশি যেন ভূমিকা পালন করতে পারে সেই জন্য নীতিমালা প্রনায়ণ করা হচ্ছে। চাপিয়ে দিয়ে নয় সকলের মতামতের মাধ্যমে গ্রহণযোগ্য নীতিমালা প্রণায়ন করা হবে।

ভারতের আগরতলা প্রেসক্লাবের আমন্ত্রণে বাংলাদেশ – ভারত সম্পর্ক উন্নয়নে একটি আলোচনাসভায় যোগ দিতে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল তিনদিনের সফরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় প্রবেশ করে। প্রতিনিধি দলে তথ্য উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহামুদ, এফবিসিসি আইয়ের সভাপতি শফিউল ইসলাম রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ