Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রবাসীদের অর্থায়নে মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ।

  |   শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের অর্থায়নে মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ।

আখাউড়া পৌরসভা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদরাসা ও জামে মসজিদের উন্নয়নমূলক কাজের আর্থিক সহযোগিতা ও মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদরাসা ও মসজিদ মাঠে এ উন্নয়ন সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া সার্বিক সহযোগিতা করেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. মুসলেম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মিশু। বিশেষ অতিথি ছিলেন- মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আওয়াল সাক্কু, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন

ছাত্রনেতা শেখ মো. সারোয়ার হোসেনের উপস্থাপনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মাষ্টার, সাংবাদিক হাসান মাহমুদ পারভেজ, জুয়েল মিয়া, ইসমাঈল হোসেন, সাজেন্ট (অব.) ফারুক ভূঁইয়া, মাদরাসার শিক্ষক মাওলানা হোসাঈন আহম্মেদ প্রমুখ।

মসজিদ, মাদরাসার পাশাপাশি ভবিষ্যতে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়ানো জন্য সংগঠনের নেতৃবৃন্দের কাছে দাবি জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক মহিউদ্দিন মিশু। এ সময় তিনি ‘প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন’ কে ধরনের ভাল ও সামাজিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ