| বুধবার, ১৭ মার্চ ২০২১ | প্রিন্ট | ১৪৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ দেশের প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ বুধবার সকাল ৬টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ প্রথমবারের মত আখাউড়ায় এ প্রতিযোগিতার আয়োজন করে।
দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাদিক প্রতিযোগি দুইটি গ্রুপে ২১ও১০ কিলোমিটার ম্যারাথনে অংশ গ্রহন করে।এ ম্যারাথন উপলক্ষে আখাউড়ায় নতুন সাজে সেজেছিল।

সকাল ছয়টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সুকান্ত চক্রবর্তী বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, জাপান, চীন, কেনিয়া, মালদ্বীপ ও থাইল্যান্ডের প্রতিযোগীরা ম্যারাথনে অংশ নিয়েছেন।
তিনি আরো বলেন,আখাউড়া একটি সীমাম্তবর্তী উপজেলা এখানে মাদকের কুফল রয়েছে।তাই জনগনকে খেলার প্রতি উৎসাহ ও সচেতন করতে তারা আখাউড়াকে বেচেনিয়েছে।

ম্যারাথনে দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী দৌড়বিদ ২০ বছর বয়স থেকে শুরু করে ৬১ বছর বয়সিরা অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।পরে উপজেলা পরিষদ মাঠে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।