Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাংলাদেশীদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে- অনিন্দ্য ব্যানার্জি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশীদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে- অনিন্দ্য ব্যানার্জি

বাংলাদেশীদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারি রাষ্ট্রদূত অনিন্দ্য ব্যানার্জি।

তিনি আজ(১৯আগস্ট)বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন টুরিস্ট ভিসা ছাড়া বিজনেস ভিসা,মেডিকেল ভিসাসহ সকল ভিসার কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরো বলেন ভিসার আবেদন পত্র কেউ যদি আখাউড়া-আগরতলার কথা উল্লেখ করে তাহলে সেই মোতাবেক আখাউড়া-আগরতলা দিয়ে যাবার অনুমতি দেওয়া হয়।

তিনি সড়কপথে সস্ত্রীক চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাস থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।এ সময় আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল বুধবার থেকে বাংলাদেশ ভারত ভ্রমণের শর্ত প্রত্যাহার করে নিয়েছে।ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে গত(২৬এপ্রিল)থেকে ভারতের সঙ্গে সকল সীমান্ত বন্ধ করে দেই বাংলাদেশ সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ